শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: সার্বিয়ান প্রেসিডেন্ট

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ আশঙ্কা প্রকাশ করেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে। শনিবার (৩১ জানুয়ারি) সার্বিয়ার বেসরকারি টেলিভিশন পিঙ্ক টিভিতে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: সার্বিয়ান প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ আশঙ্কা প্রকাশ করেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে। শনিবার (৩১ জানুয়ারি) সার্বিয়ার বেসরকারি টেলিভিশন পিঙ্ক টিভিতে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ভুচিচ বলেন, “অনেক সময় এমন কিছু ঘটনা সামনে আসে, যেগুলো শুনতে আজগুবি বা অবিশ্বাস্য মনে হয়। কিন্তু ইতিহাস বলে, এমন পরিস্থিতির পরই কোথাও না কোথাও বোমা পড়ে।” তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময়কার নারী কেলেঙ্কারির উদাহরণ টেনে বলেন, “এ ধরনের ঘটনা অনেক সময় বড় রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্তকে ত্বরান্বিত করে।”

সার্বিয়ান প্রেসিডেন্ট আরও মন্তব্য করেন, “আমার ধারণা, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হতে পারে। একই সঙ্গে আরও কিছু বড় ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত কঠিন। এই সময়ে শান্তি বজায় রাখার প্রতিশ্রুতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

ভুচিচের এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে।

এর আগে, ২৬ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি ‘বিশাল নৌবহর’ ইরানের দিকে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে তিনি তেহরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, “সময় দ্রুত ফুরিয়ে আসছে।”