রবিবার, 25 অক্টোবর 2026
সকল বিভাগ

শিক্ষাব্যবস্থাকে কর্মসংমুখী দক্ষতায় রূপান্তরের ওপর সরকারের জোর দেওয়ার কথা জানালেন মাহ্দী আমিন

সাধারণ পাঠদানকে বাস্তবমুখী কারিগরি দক্ষতায় পরিণত করে নতুন কর্মসংস্থানের পথ উন্মোচন করাই বর্তমান প্রশাসনের প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।

চীনের জিয়াংশি প্রাদেশিক প্রশাসন এবং স্থানীয় সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত এক দ্বিপক্ষীয় শিক্ষা বিনিময় সভা ও স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই রূপকল্প তুলে ধরেন।

এই আয়োজনে 'চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার' প্রতিষ্ঠায় উভয় দেশের চুক্তি সম্পাদনকে কারিগরি শিক্ষায় এক নতুন মাইলফলক হিসেবে অভিহিত করেন এই উপদেষ্টা। তিনি তাগিদ দেন যেন কাগজপত্রের এই অঙ্গীকার কেবল দাপ্তরিক প্রক্রিয়ায় আটকে না থেকে মাঠপর্যায়ে দ্রুত বাস্তবায়িত হয়। এর মাধ্যমে তরুণ জনগোষ্ঠীর জন্য আধুনিক কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষাকে পর্যায়ক্রমে বাস্তব দক্ষতা এবং সেই দক্ষতাকে চূড়ান্তভাবে জীবিকায় রূপান্তরের একটি সমন্বিত কৌশলের কথা পুনরাবৃত্তি করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিঞা এবং চীনের প্রতিনিধি হিসেবে জিয়াংশি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির অধ্যাপক ঝেং পেংউ নথিতে স্বাক্ষর প্রদান করেন। এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত ছিলেন।