বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

পরিচিতের আড়ালে অপরিচিতের ভয়: ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ফিল্ম ফিয়েস্তা টেক ০৬

ফিল্ম ফিয়েস্তা ও সিনে টোটেমের যৌথ আযোজনে আগামী ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার, বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার রুশ সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে আযোজনটির ষষ্ঠ আসর।

পরিচিতের আড়ালে অপরিচিতের ভয়: ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ফিল্ম ফিয়েস্তা টেক ০৬
পরিচিত কোনো মুখ হঠাৎ অচেনা হয়ে উঠলে, কিংবা প্রতিদিনের চেনা জগতের আড়ালে লুকিয়ে থাকা অস্বস্তি যখন ভয়ের জন্ম দেয়, তখন কী ঘটে? এই প্রশ্নকে কেন্দ্র করেই ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বাধীন চলচ্চিত্র প্রদর্শনীর আযোজন 'ফিল্ম ফিয়েস্তা টেক ০৬'। এবারের প্রতিপাদ্য 'UNCANNY: STEP INTO YOUR FEAR!', যেখানে পরিচিত ও অপরিচিতের মধ্যবর্তী অস্বস্তিকর জগৎ উঠে আসবে চলচ্চিত্রের ভাষায়।

ফিল্ম ফিয়েস্তা ও সিনে টোটেমের যৌথ আযোজনে আগামী ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার, বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার রুশ সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে আযোজনটির ষষ্ঠ আসর।

'আনক্যানি' বা অদ্ভুত-অস্বস্তিকর অনুভূতির ধারণাকে ঘিরে এবারের আযোজনে অনুসন্ধান করা হবে কীভাবে চেনা বাস্তবতা অচেনা হয়ে উঠতে পারে, কীভাবে দৈনন্দিন অভিজ্ঞতার ভেতর থেকে জন্ম নিতে পারে ভয়, এবং কীভাবে চলচ্চিত্র মানুষের উপলব্ধি ও বাস্তবতার প্রচলিত ধারণাকে প্রশ্নের মুখে দাঁড় করায়।

আযোজনটিতে থাকছে নির্বাচিত স্বাধীন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী, বিশেষ চলচ্চিত্র প্রদর্শন এবং দর্শকদের অংশগ্রহণমূলক আলোচনা ও মতবিনিময়ের সুযোগ। ভিন্নধর্মী গল্প, মনস্তাত্বিক টানাপোড়েন, অস্বস্তিকর আবহ এবং অপ্রত্যাশিত অভিজ্ঞতার মধ্য দিয়ে দর্শকদের সামনে স্বাধীন চলচ্চিত্রের বৈচিত্র্যময় ভাষা ও নির্মাণশৈলী তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

ফিল্ম ফিয়েস্তা নিয়মিতভাবে স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের কাজ প্রদর্শন, নতুন নির্মাতাদের জন্য দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি এবং চলচ্চিত্রকে কেন্দ্র করে অর্থবহ আলোচনা ও সংযোগ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। প্রতিটি আযোজনের মধ্য দিয়ে প্ল‍্যাটফর্মটি বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রচর্চাকে আরও বিস্তৃত করতে এবং চলচ্চিত্র নির্মাতা ও দর্শকদের মধ্যে সংযোগ জোরদার করতে চায়।

চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্রপ্রেমী, লেখক, শিষ্টার্থী এবং সৃজনশীল জগতের আগ্রহী সবাইকে 'ফিল্ম ফিয়েস্তা টেক ৫৬'-এ অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে। পরিচিত জগতের আড়ালে লুকিয়ে থাকা অস্বস্তি ও ভয়কে চলচ্চিত্রের চোখে দেখতে,

2

অনুভব করতে এবং নতুনভাবে ভাবতে দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে একটি বিশেষ আয়োজন।

আয়োজনের বিস্তারিত

আযোজন: ফিল্ম ফিয়েস্তা টেক ০৬

প্রতিপাদ্য: UNCANNY: STEP INTO YOUR FEAR!

তারিখ: ৩০ অক্টোবর ২০২৬

সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

স্থান: রুশ সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা, বাংলাদেশ

আযোজক: ফিল্ম ফিয়েস্তা, সিনে টোটেমের সহযোগিতায়

বিস্তারিত জানতে

ওয়েবসাইট: https://filmfiesta.org

ফিল্ম ফিয়েস্তা সম্পর্কে

ফিল্ম ফিয়েস্তা একটি স্বাধীন চলচ্চিত্র প্রদর্শনী প্ল্যাটফর্ম, যার লক্ষ্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন, নতুন ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের কাজের প্রসার এবং চলচ্চিত্রের সঙ্গে দর্শকদের অর্থবহ সংযোগ তৈরি করা। নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শনী ও দর্শক-সম্পৃক্ত কার্যক্রমের মাথামে প্ল্যাটফর্মটি বাংলাদেশে স্বাধীন চলচ্চিত্রের চর্চা ও চলচ্চিত্রভিত্তিক সাংস্কৃতিক পরিসরকে সমৃদ্ধ করতে কাজ করছে।