বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনেই ইসির সক্ষমতার পরীক্ষা: ১১ দলীয় ঐক্য

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের মধ্য দিয়েই বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) সক্ষমতা যাচাই হবে বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এই নির্বাচনে কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হলে তাদের চলমান আন্দোলন আরও জোরদার করা হবে বলে জানিয়েছে জোটটি।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে ১১ দলীয় ঐক্যের একটি প্রতিনিধি দল। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, এর আগেও নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছিলেন তাঁরা। সেসব অভিযোগের কয়েকটি বিষয়ে ব্যবস্থা নেওয়া হলেও গুরুত্বপূর্ণ অভিযোগগুলোর ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

হামিদুর রহমান আযাদ জানান, আজকের বৈঠকে নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে তাঁদের আশ্বস্ত করেছে। তবে পরদিন ভোটের মাঠের বাস্তব পরিস্থিতির সঙ্গে কমিশনের আশ্বাসের মিল না পাওয়া গেলে তাঁরা এটিকে লোকদেখানো আশ্বাস হিসেবে বিবেচনা করবেন।

তিনি আরও বলেন, আগামীকালই নির্বাচন কমিশনের সক্ষমতার পরীক্ষা হবে। তাঁরা আশা করছেন, কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবে। তবে এ পরীক্ষায় কমিশন ব্যর্থ হলে ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলন আরও জোরালো করা হবে।

বৈঠকে নির্বাচন কমিশনের কাছে চার দফা দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য। দাবিগুলোর মধ্যে রয়েছে—ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েন, ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার ও তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, আচরণবিধি লঙ্ঘনের সব ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের ব্যবস্থা করা।