জাতীয়
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশ আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার প্রস্তাবিত নিরাপত্তা সমঝতা চুক্তি 'মক্কা ডিফেন্স প্যাক্ট'-এ অন্তর্ভুক্ত হওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে বাংলাদেশ।
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার প্রস্তাবিত নিরাপত্তা সমঝতা চুক্তি 'মক্কা ডিফেন্স প্যাক্ট'-এ অন্তর্ভুক্ত হওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে বাংলাদেশ। নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই অবস্থান স্পষ্ট করেন।
তিনি জানান, মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক অংশীদারদের সাথে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক আরও প্রসারিত করতে বর্তমান সরকার কাজ চালিয়ে যাবে। সেই কৌশলের অংশ হিসেবেই প্রস্তাবিত এই জোটের সাথে যুক্ত হওয়ার বিষয়টিকে ঢাকা ইতিবাচক দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজের নাগরিকত্ব নিয়ে ওঠা বিতর্ক ও সমালোচনারও জবাব দেন। তিনি জোর দিয়ে বলেন, তিনি একজন গর্বিত বাংলাদেশি নাগরিক এবং তাঁকে নিয়ে যেসব মাধ্যম বা স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে, তারা দেশের মঙ্গল কামনা করে না।