শুক্রবার, 30 অক্টোবর 2026
সকল বিভাগ

সিরিয়ায় আকস্মিক বন্যায় ৫ জনের মৃত্যু

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাক্কা এবং দেইর আজ জোর প্রদেশ। এই দুই প্রদেশের বিভিন্ন জলাশয়ে ডুবে ৪জন শিশুর মৃত্যু হয়।

সিরিয়ায় আকস্মিক বন্যায় ৫ জনের মৃত্যু
সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় চার শিশুসহ কমপক্ষে পাঁচজনের প্রাণহানি ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতি থেকে এই মর্মান্তিক ঘটনার কথা জানা গেছে।

মন্ত্রণালয়ের দেওয়া বিবরণ অনুযায়ী, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাক্কা এবং দেইর আজ জোর প্রদেশ। এই দুই প্রদেশের বিভিন্ন জলাশয়ে ডুবে চার শিশুর মৃত্যু হয়। অন্যদিকে, পশ্চিম রাক্কার গ্রামাঞ্চলে অবস্থিত আল-সালমানি সেতুর নিকটবর্তী এলাকায় বন্যার তীব্র স্রোতে একটি গাড়ি আটকা পড়লে এক ব্যক্তি মৃত্যুবরণ করেন।

প্রাণহানির পাশাপাশি এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত দুই শিশুসহ আরও পাঁচজন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। দেশজুড়ে চলমান মুষলধারে বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। তবে নিখোঁজদের সন্ধান করতে এবং বিপর্যস্ত অঞ্চলগুলোর সার্বিক পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।