রবিবার, 25 অক্টোবর 2026
সকল বিভাগ

চিকিৎসাধীন ভূমিমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

রবিবার সকালে হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে অবস্থানকালে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মন্ত্রীর চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজ নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

চিকিৎসাধীন ভূমিমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে আজ রবিবার সকালে হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সেখানে অবস্থানকালে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মন্ত্রীর চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজ নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় গত ২১ অক্টোবর প্রথমে তাঁকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং পরবর্তীতে ঢাকায় আনা হয়; তবে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার পর বর্তমানে তিনি আগের চেয়ে কিছুটা সুস্থ বোধ করছেন বলে জানিয়েছেন তাঁর এপিএস নাজমুল হক।