বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

থাইল্যান্ডের ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের দেখতে গিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির
ব্যাংককে আহত জুলাই যোদ্ধাদের আমির ডা. শফিকুর রহমান।সঙ্গে হাসপাতালে জামায়াত আমির

থাইল্যান্ডের ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের দেখতে গিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৯ মে) সকালে তিনি হাসপাতালে পৌঁছে গুরুতর আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আহতদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান আহতদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তিনি আল্লাহর কাছে তাদের আরোগ্যের জন্য দোয়া করেন।

এ সময় চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধারা ‘জুলাই সনদ’ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান।

ডা. শফিকুর রহমানের সঙ্গে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।