বশেমুরবিপ্রবি'র বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও পর্বতারোহী জয়নাব বিনতে হোসেনের ওপর গতকাল সন্ধ্যায় শাহবাগে মব সৃষ্টি করে হামলা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার (১০ জানুয়ারি) সংঘঠিত জয়নব বিনতে হোসেনের ওপর পর এ নৃশংস হামলার ঘটনায় শিবিরের সম্পৃক্ততা রয়েছে বলে অনেকের ধারণা।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা আইনি ব্যবস্থা গ্রহণের তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের ধারণা, অধ্যাপক জয়নাব বিনতে হোসেন দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে ধারাবাহিকভাবে লেখালেখি করার কারণে তাকে আওয়ামীপন্থি অভিযোগ দিয়ে এই হামলা করা হয়।
বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ওপর ন্যাক্কারজনক হামলার এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যাপক সমালোচনা ও নিন্দা জানিয়েছেন।