বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

বাবার ট্রলির নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

‎পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাবার চালানো ট্রলির নিচে চাপা পড়ে মুনতাহা (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বুড়িমুটকি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বাবার ট্রলির নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু
ছবি : সংগৃহীত

‎পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাবার চালানো ট্রলির নিচে চাপা পড়ে মুনতাহা (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বুড়িমুটকি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত মুনতাহা ওই গ্রামের বাসিন্দা মুসা মিয়ার মেয়ে।

‎‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুসা মিয়া পাশের এলাকা থেকে বাঁশ বোঝাই ট্রলি নিয়ে বাড়ির পথে রওনা হন। পথে তার দুই সন্তান ট্রলিতে উঠতে চাইলে তিনি তাদের ট্রলিতে তুলে নেন। বাড়ির কাছাকাছি একটি কালভার্টে ধাক্কা লাগার সময় হঠাৎ মুনতাহা ট্রলি থেকে ছিটকে পড়ে যায়। এরপর ট্রলির চাকার নিচে চাপা পড়ে সে গুরুতর আহত হয়।

‎‎রক্তাক্ত অবস্থায় শিশুটিকে দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

‎

‎হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নিহত শিশুর পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

‎