রাজধানীর গুলশানে প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে গুলশান-২ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের গুলশান বিভাগের ডিসি এম তানভীর আহমেদ।
পুলিশ কর্মকর্তা এম তানভীর আহমেদ বলেন, “কিছুক্ষণ আগে গুলশান দুই থেকে প্রতারণার মামলায় সাজা পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে।”
তবে কোন সময়ের প্রতারণার মামলায় বিদিশা এরশাদকে সাজা দেওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, এটি আগের একটি মামলা।