শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

বিএনপি নেতাদের পেছনে রাডার ফিট করে দিয়েছি: স্থানীয় সরকারমন্ত্রী

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, "আমি চাই, বিএনপি নেতারা যেন ঠিক রাস্তায় চলে। আমি কিন্তু তাদের পেছনে রাডার ফিট করে দিয়েছি।"

সোমবার (২৩ মার্চ) ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের চৌধুরী পাড়ায় নেহা নদী খননকাজের উদ্বোধন অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সতর্ক বার্তা দেন নেতাকর্মীদের উদ্দেশে।

তিনি রাডারের বিষয়টি উল্লেখ করে আরও বলেন, "সেই রাডার সব জায়গায় ঘুরছে, কে কী করছে আমি সব জেনে যাবো। কাউকে ক্ষমা করব না। পরিষ্কার কথা, নেতৃত্ব যাবে, আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।"

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কয়েকদিন আগে দিনাজপুরের কাহরোলে খাল কাটতে এসেছিলেন। ১৯৭৬ সালে তাঁর পিতা এই কর্মসূচি শুরু করেছিলেন। খাল কাটা অব্যাহত থাকলে, পানির কষ্ট থাকতো না। আমরা এই এলাকার মানুষ খুব পানির কষ্টে থাকি।