ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান বরাবরই পর্দায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করে দর্শকদের চমকে দেন। তবে আসন্ন ঈদুল ফিতর ২০২৬-কে কেন্দ্র করে এবার তাকে কড়া প্রতিযোগিতার মুখে ফেলে দিয়েছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। তার নতুন সিনেমা ‘রাক্ষস’-এর আইটেম গান ‘বিলেত রাজা’ মুক্তি পাওয়ার পর সিয়ামের সম্পূর্ণ ভিন্নধর্মী ও সাহসী উপস্থিতি দেখে রীতিমতো বিস্মিত চলচ্চিত্র প্রেমীরা।
‘বিলেত রাজা’ গানটিতে সিয়াম আহমেদের সঙ্গে কোমর দুলিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল নাতালিয়া জানোশেক। গানটিতে সিয়ামের গ্ল্যামারাস ও আধুনিক লুকের পাশাপাশি নাতালিয়ার আবেদনময়ী পারফরম্যান্স দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। দুজনের রসায়ন আর ড্যান্স ফ্লোর কাঁপানো পারফরম্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়েছে।
সংশ্লিষ্টদের মতে, ঈদে শাকিব খানের আধিপত্যের চিরাচরিত প্রথা ভেঙে সিয়ামের এই নতুন অবতার দর্শকদের জন্য এক বিশেষ পাওনা হতে যাচ্ছে। ‘রাক্ষস’ সিনেমার এই গানটি প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা আরও কয়েক গুণ বেড়ে গেছে।