আটক হওয়া ব্যক্তিরা হলেন পৃথিমপাশা ইউনিয়নের ইউসুফ সদর গ্রামের বাসিন্দা অজিত আলীর ছেলে মকবুল হোসেন (৩৮), মৃত মাসুদ মিয়ার ছেলে বাবুল মিয়া (২৮), মৃত ফারুক মিয়ার ছেলে মো. সোয়েব আহমেদ (৩৮) এবং টিলাগাঁও ইউনিয়নের দক্ষিণ বিজলী গ্রামের বাসিন্দা আলিম উল্লাহর ছেলে আব্দুল বাসিত (৩৬)।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিরবাজারের ‘ব্রাদার্স টেলিকম’ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে আকস্মিক হানা দেয় র্যাবের একটি দল। সেখানে মুঠোফোনের মাধ্যমে বিভিন্ন অবৈধ ওয়েবসাইটের সাহায্যে জুয়া খেলায় লিপ্ত থাকা অবস্থায় এই চারজনকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের পর আটক মকবুল হোসেনকে এই অবৈধ জুয়াচক্রের প্রধান বা মূল হোতা হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে সুনির্দিষ্ট মামলা দায়েরের পর সংশ্লিষ্ট কুলাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে একটি নিয়মিত মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরের দিকে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।