শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

বিভিন্ন মসজিদে সশস্ত্র অবস্থান নিয়েছে জামায়াত-এনসিপি: মির্জা আব্বাস

রাজধানীসহ দেশের বিভিন্ন মসজিদে জামায়াত-এনসিপি সশস্ত্র অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস।

বুধবার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মির্জা আব্বাস এই মন্তব্য করেন।তিনি আরও বলেন, ভোটকেন্দ্র দখলের প্রচেষ্টা অব্যাহত রেখেছে জামায়াত-এনসিপি জোট। তারা বিভিন্ন কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশও করছে। এত রাতে তাদের ভোটকেন্দ্রে প্রবেশের উদ্দেশ্য কী? তাদের উদ্দেশ্য হয় ব্যালট বাক্স নিয়ে আসবে অথবা আগেই তাদের প্রতীকে সীল মারবে।

তাদের এই কর্মকান্ড সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, পুলিশ বিভিন্ন জায়গায় খুব এক্টিভ হয়েছে, অনেক অনেক জায়গায় এক্টিভ হয়নি। যেমন রমনার সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে যাদের আটক করেছিল, আবার ছেড়ে দিয়েছে।

নির্বাচনের আগের রাতে এই সংবাদ সম্মেলনে বক্তব্যের পর তিনি নিজে জয়ের বেপারে আশাবাদ ব্যক্ত করেন।