শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

চট্টগ্রাম-১৩ আসনে দাঁড়িপাল্লার নারী এজেন্টের মোবাইল জব্দ

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের একটি ভোটকেন্দ্রে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে দাঁড়িপাল্লা প্রতীকের এক নারী এজেন্টের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম-১৩ আসনে দাঁড়িপাল্লার নারী এজেন্টের মোবাইল জব্দ
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের একটি ভোটকেন্দ্রে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে দাঁড়িপাল্লা প্রতীকের এক নারী এজেন্টের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া মৌলভী ফখরুল আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মাসুদ পারভেজ জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম অমান্য করায় সংশ্লিষ্ট এজেন্টের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং তাকে কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, এখন কেন্দ্রের পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং ভোটগ্রহণে কোনো বিঘ্ন ঘটেনি।

চট্টগ্রাম–১৩ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মাহমুদুল হাসানের সঙ্গে। এছাড়া এ আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মোহাম্মদ এমরান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মু. রেজাউল মোস্তফা, খেলাফত মজলিসের মোহাম্মদ ইমরান এবং জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।