মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমাকে লিগ্যাল নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ দোকানপাট সংক্রান্ত একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ তোলায় ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি নুরুল গনি সগীরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুস শাকিব এই লিগ্যাল নোটিশ পাঠান।

ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমাকে লিগ্যাল নোটিশ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ দোকানপাট সংক্রান্ত একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ তোলায় ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি নুরুল গনি সগীরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুস শাকিব এই লিগ্যাল নোটিশ পাঠান।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নুরুল গনি সগীর নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এ সময় তার সঙ্গে সংগঠনের ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ এবং শিক্ষার্থী শিশির তানিম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সগীর বলেন, গত ২৪ জানুয়ারি ক্যাম্পাসের অবৈধ দোকানপাট নিয়ে দেওয়া তার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে চাঁদাবাজ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়। পরদিন, ২৫ জানুয়ারি, তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগকারীদের ১২ ঘণ্টার মধ্যে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছিলেন। তবে নির্ধারিত সময় পার হলেও অভিযোগের পক্ষে কোনো তথ্যপ্রমাণ হাজির করা হয়নি। এই অবস্থায় তিনি আইনগত পথে যেতে বাধ্য হন বলে জানান।

আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, সর্বমিত্র চাকমা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন ও মানহানিকর বক্তব্য প্রচার করে নুরুল গনি সগীরের ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। কোনো ধরনের প্রমাণ ছাড়াই এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য দণ্ডবিধি অনুযায়ী মানহানি ও হয়রানিমূলক অপরাধের আওতাভুক্ত।

নোটিশে আরও বলা হয়, নোটিশ প্রাপ্তির ১০ ঘণ্টার মধ্যে অভিযোগ প্রত্যাহার, সংশ্লিষ্ট পোস্ট অপসারণ এবং প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।