শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

দোয়া করবেন যাতে সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী

দোয়া করবেন যাতে সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী
এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের নির্বাচনে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘দোয়া করবেন যাতে সংসদে গিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি ও পুরো বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করতে পারি। আর যারা সন্ত্রাসী আছে, তাদের প্রত্যেকটার হাত-পা গুঁড়া করে আইনের মধ্যে নিয়ে জেলে আটকায়ে রাখতে পারি।’

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকার দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘ঢাকা-৮’-এ যে মাদক সিন্ডিকেট রয়েছে এবং মাদক সম্রাট যিনি রয়েছেন, ওনাকে আমরা আহ্বান জানাবো, কর্মীদের হাতে অস্ত্র-মাদক তুলে দিবেন না। সেই কর্মী মাদক খেয়ে পরে আপনার ওপরেই আঘাত করে বসবেন।

নির্বাচনকে কেন্দ্র করে মাদক ও অস্ত্র বিতরণের অভিযোগ তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘নির্বাচনের সময়ে কারও হাতে মাদক দেয়, কারও হাতে অস্ত্র দেয়। আপনারা ১২ তারিখ মাদক-অস্ত্রের বিরুদ্ধে ভোট দিবেন। যথেষ্ট সন্ত্রাসী কার্যক্রম হয়েছে। আমরা আর সহ্য করবো না।’

তিনি আরও বলেন, ‘আমরা হুমকি পাচ্ছি, আমাদের নাকি মাইর দেওয়া হবে। এবার আসুন, শক্ত হাতে প্রতিহত করবো।’

এর আগে হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে নির্বাচনি প্রচারণায় যাওয়ার পর তার ওপর ডিম নিক্ষেপের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘হাবিবুল্লাহ বাহারে মাইর খেয়ে আসছি, এবার মাইর দিবো। কারণ বারবার খাইতে পারবো না। তাহলে তো মারা যাবো। এবার কিছু উত্তম-মধ্যম দিবোও।’