শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

এরফান সোলতানির ফাঁসি দিচ্ছে না ইরান

এরফান সোলতানির ফাঁসি দিচ্ছে না ইরান

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ আন্দোলনে আটক থাকা এরফান সোলতানিকে ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা নেই, এমনটি জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। গত কয়েকদিন থেকে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে তাকে শিগগিরই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, কিন্তু তা বর্তমানে বাস্তবে পরিণত হচ্ছে না।

তেহরান সরকার সক্রিয়ভাবে এই দাবিগুলো অস্বীকার করেছে, এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই বলে স্পষ্ট করে দিয়েছে। আরাগচি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করা হবে — এমন কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি। 

 

রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, কিছু সংবাদমাধ্যমের তেহরান ভিত্তিক তথ্য অনুসারে বলা হয়েছিল সোলতানির ফাঁসি শিগগিরই কার্যকর হবে, কিন্তু তা হয়নি এবং বিষয়টি পররাষ্ট্রমন্ত্রীর কথায় উড়ে দেওয়া হয়েছে। 

 

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করেছেন যে, “ইরানে হত্যাযজ্ঞ বন্ধ হয়ে গেছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করার কোনো পরিকল্পনা নেই” — এমন তথ্য তিনি পেয়েছেন এবং বিষয়টি যাচাই করা হবে বলেও উল্লেখ করেছেন। 

 

হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী ইরানের সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত হাজারের বেশি মানুষ নিহত এবং ১০,০০০-এর বেশি গ্রেফতার হয়েছে। এই প্রেক্ষাপটে সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত রাখার সিদ্ধান্ত কিছুটা রাজনৈতিক চাপ ও আন্তর্জাতিক নজরদারির মধ্যেই আনা হয়েছে বলে বিশ্লেষকরা মনে ক

রছেন।