শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

এরশাদের পলিটিক্যাল সেক্রেটারি যোগ দিলেন এলডিপিতে

লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগ দিয়েছেন মুসলিম লীগের সাবেক মহাসচিব এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক পলিটিক্যাল সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামান মুন্না।

এরশাদের পলিটিক্যাল সেক্রেটারি যোগ দিলেন এলডিপিতে
ছবি: সংগৃহীত

লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগ দিয়েছেন মুসলিম লীগের সাবেক মহাসচিব এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক পলিটিক্যাল সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামান মুন্না।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমের বাসভবনে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন। দলের প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে এই বর্ষীয়ান রাজনীতিবিদ এলডিপিতে নিজের নাম লেখান। এসময় কর্নেল (অব.) অলি আহমদ তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

যোগদান পরবর্তী এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নুরুজ্জামান মুন্না বলেন, ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রমের আদর্শ এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার আপসহীন ভূমিকার প্রতি অনুপ্রাণিত হয়ে তিনি এলডিপিতে যোগ দিয়েছেন। তিনি আরও বলেন, “এলডিপিকে সারা দেশে আরও জনপ্রিয় ও শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমি সক্রিয়ভাবে কাজ করে যাব।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এলডিপিতে এই যোগদানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে সক্রিয় থাকা নুরুজ্জামান মুন্নার রাজনৈতিক অভিজ্ঞতা এলডিপিকে সাংগঠনিকভাবে বিশেষ করে নির্বাচনী মাঠে বাড়তি সুবিধা দেবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলে নেতাদের আসা-যাওয়ার যে ধারা শুরু হয়েছে, এই যোগদান তারই একটি অংশ। এলডিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিলেও সমমনা দলগুলোর সাথে তাদের সমন্বয় অব্যাহত রয়েছে।