আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-এ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অংশ নিতে বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে “হাঁস” প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই প্রতীক পেয়েছেন।
প্রতীক পাওয়ার পর রুমিন ফারহানা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমি আমার ভোটার ও কর্মী-সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারা আমাকে আজকের এই জায়গায় এনেছেন। যখন মানুষ আমাকে দেখে, ছোট ছোট বাচ্চারা বলে — ‘আমাদের হাঁস মার্কা!’ তাই এই মার্কাটা শুধু আমার নয়, আমার ভোটারদেরও মার্কা।”
তিনি আরও বলেন, “আমি হাঁস পালতাম। যখন চুরি হয়েছিল, আমি চোরকে ছাড়িনি। মামলা করেছি, জেলেও ভরেছি। আমার এই হাঁস প্রতীক যদি কেউ চুরি করার চিন্তাও করে, আমি যথাযথ ব্যবস্থা নেব।” — এমন প্রতিশ্রুতিও প্রদান করেন রুমিন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে মোট ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে চূড়ান্ত বৈধ প্রার্থীর সংখ্যা ৪৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া দলীয় প্রার্থীরা তাদের পার্টির প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের পছন্দ অনুযায়ী প্রতীক পেয়ে গেছে
ন।