মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

ইরানে নারীরা খামেনির ছবিতে আগুন জ্বেলে প্রতিবাদের অদ্ভুত ভাষা ব্যবহার করছেন

ইরানে নারীরা খামেনির ছবিতে আগুন জ্বেলে প্রতিবাদের অদ্ভুত ভাষা ব্যবহার করছেন

ইরানের সরকারবিরোধী বিক্ষোভে একটি অদ্ভুত প্রতিবাদধারা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে নারীরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি জ্বালিয়ে সেই আগুনে সিগারেট ধরাচ্ছেন, যা প্রচলিত প্রতিবাদের ভাষা থেকে ভিন্ন ও চরম প্রতীকী হিসেবে বিবেচিত হচ্ছে।

ভিডিওগুলোতে লক্ষ্য করা যায়, নারীরা প্লাকার্ড বা স্লোগানের বদলে খামেনির ছবি আগুনে পোড়ানোর মাধ্যমে যেন ধর্ম ও রাজনৈতিক কর্তৃত্ব উভয়কেই চ্যালেঞ্জ জানাচ্ছেন। ইরানের সামাজিক রীতিনীতি অনুযায়ী নারীদের জনসমক্ষে ধূমপান করা আচরণও স্বাভাবিক নয়, ফলে এই চ্যালেঞ্জটি আরও শক্ত প্রতীকী বার্তা দিচ্ছে। 

 

ইরানের আইনে সর্বোচ্চ নেতার ছবি পোড়ানো বা অবমাননা করা গুরুতর অপরাধ, যার শাস্তি দীর্ঘ কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্তও হতে পারে। এর পরেও নারীরা প্রতিক্রিয়াশীল এই পথ বেছে নেওয়ায় তা আন্তর্জাতিক পর্যায়ে বৃহৎ আলোচনার সৃষ্টি করেছে। 

 

বিশ্লেষকদের মতে, ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর শুরু হওয়া ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের রেশ এখনো ইরানের নানা শ্রেণির মধ্যে টলমল করছে, এবং সাম্প্রতিক ক্রমহ্রাসমান অর্থনৈতিক পরিস্থিতিও এই ধরণের নতুন প্রতিবাদের ভাষা তৈরি করছে।