বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

৪৮ ঘণ্টার ধর্মঘটে অচল মণিপুর, থমকে জনজীবন

ভারতের মণিপুরে তিন নারীকে হত্যার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হত্যাকাণ্ডের বিচার ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজ্যজুড়ে ৪৮ ঘণ্টার সাধারণ ধর্মঘট চলছে। এতে কার্যত স্থবির হয়ে পড়েছে জনজীবন।

৪৮ ঘণ্টার ধর্মঘটে অচল মণিপুর, থমকে জনজীবন

ভারতের মণিপুরে তিন নারীকে হত্যার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হত্যাকাণ্ডের বিচার ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজ্যজুড়ে ৪৮ ঘণ্টার সাধারণ ধর্মঘট চলছে। এতে কার্যত স্থবির হয়ে পড়েছে জনজীবন।

গত রোববার (১৮ অক্টোবর) ইম্ফল পূর্ব জেলার উয়ুমপক ও নংশুম এলাকার পাহাড়ের পাদদেশে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন কয়েকজন বেসামরিক নাগরিক। এ ঘটনায় তিনজন নিহত হন। তাঁদের মধ্যে নংশুমের লৈরেনপাকপাম ইনাওবি মেইতেই (৪০), অরিবাম নোনি মেইতেই (৩৫) এবং উয়ুমপক মামাং লৈকাইয়ের ক্ষিথ্রিময়ুম সুশীল সিং (৩০) রয়েছেন। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং হামলায় জড়িত সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের শাস্তির দাবিতে ‘নেটিভ পিপল কমিটি মণিপুর’ (এনপিসি) ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘটের সমর্থনে সকাল থেকেই কানসিপুর, খুরাই ও পাটসোইসহ বিভিন্ন এলাকায় পিকেটিং করেন সমর্থকেরা।

এর আগে হত্যাকাণ্ডের বিচার চেয়ে শোকার্ত গ্রামবাসী ও নিহতদের পরিবারের সদস্যরা দুই নারীর মরদেহ নিয়ে মুখ্যমন্ত্রী ইউমনম খেমচাঁদ সিংয়ের বাসভবনের সামনে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা ন্যায়বিচারের দাবি জানান। ঘটনাটি ঘিরে পুলিশ কয়েকজনকে আটক করলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিরোধী দলের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে।

ধর্মঘটের কারণে স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হলেও জরুরি সেবা, স্বাস্থ্যসেবা ও ধর্মীয় কার্যক্রমকে এর আওতামুক্ত রাখা হয়েছে।