শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

ইরানের পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ট্রাম্প

বিশ্ব জ্বালানি বাজারে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত এখন থেকে ইরানের পরিবর্তে ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি করবে। তাঁর ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে ইতোমধ্যেই দুই দেশের মধ্যে একটি সমঝোতা সম্পন্ন হয়েছে।

স্থানীয় সময় শনিবার (৩১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ভেনেজুয়েলার তেল কেনা নিয়ে ভারতের সঙ্গে চুক্তি হয়েছে।

ট্রাম্প বলেন, “আমরা ইতিমধ্যে এই চুক্তি করেছি। ভারত এখন ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনতে যাচ্ছে।” তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র বৈশ্বিক জ্বালানি বাণিজ্য পুনর্গঠন করতে চায় এবং এই উদ্যোগের অংশ হিসেবে চীনকেও ভেনেজুয়েলার তেল কেনার সুযোগ দেওয়া হতে পারে।”

বর্তমানে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে ভারত ইরান থেকে খুব সীমিত পরিমাণে তেল আমদানি করছে। তবে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে ইরান ছিল ভারতের অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ।

এদিকে ওয়াশিংটন চায়, ভারত রাশিয়ার তেলের ওপর নির্ভরতা কমিয়ে ভেনেজুয়েলার তেল আমদানির দিকে ঝুঁকুক। যুক্তরাষ্ট্রের দাবি, এতে রাশিয়ার যুদ্ধ তহবিলে ব্যবহৃত তেল আয়ের পরিমাণ হ্রাস পাবে।

ভেনেজুয়েলার তেল কেনার প্রসঙ্গে চলতি বছরের মার্চ মাসে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প—এ তথ্যও আলোচনায় এসেছে। তবে ট্রাম্পের সর্বশেষ এই দাবির বিষয়ে ভারত সরকার এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।