শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

জামায়াতের সদস্যদের উপস্থিতিতে সম্মাননা গ্রহণ করতে অনীহা মুক্তিযোদ্ধাদের

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উত্তেজনা তৈরি হয়।বীর মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে পরিচিত জামায়াতের সদস্যদের উপস্থিতিতে তারা সম্মাননা গ্রহণ করতে অনিচ্ছুক। এ কারণে কিছুক্ষণ অডিটোরিয়াম ত্যাগের চেষ্টা করেন।

জামায়াতের সদস্যদের উপস্থিতিতে সম্মাননা গ্রহণ করতে অনীহা মুক্তিযোদ্ধাদের
কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধাদের অডিটোরিয়াম ত্যাগের চেষ্টা।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উত্তেজনা তৈরি হয়।বীর মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে পরিচিত জামায়াতের সদস্যদের উপস্থিতিতে তারা সম্মাননা গ্রহণ করতে অনিচ্ছুক। এ কারণে কিছুক্ষণ অডিটোরিয়াম ত্যাগের চেষ্টা করেন।

বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী ও সোলেমান বলেন, “মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী জামায়াতের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধারা কখনোই সম্মাননা গ্রহণ করতে পারে না।”

পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন। পরে অনুষ্ঠানটি স্বাভাবিকভাবে সম্পন্ন হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার জানান, বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে মতবিরোধ থাকায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।