রবিবার, 8 নভেম্বর 2026
সকল বিভাগ

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

সাধারণ মানুষের দোড়গোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, দেশের সামগ্রিক স্বাস্থ্য খাতের অংশ হিসেবে হোমিওপ্যাথি চিকিৎসাব্যবস্থাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
ছবি : সংগৃহীত
সাধারণ মানুষের দোড়গোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, দেশের সামগ্রিক স্বাস্থ্য খাতের অংশ হিসেবে হোমিওপ্যাথি চিকিৎসাব্যবস্থাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শনিবার নগরীর একটি কনভেনশন সেন্টারে জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিএইচএমএস (ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি) সম্পন্নকারী শিক্ষার্থীদের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আবদুল্লাহ আল মুজাহিদ খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী আশ্বস্ত করে জানান, ১৯৬৮ সালে যাত্রা শুরু করা এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটিকে ডিপ্লোমা স্তর থেকে বিএসসি (ডিগ্রি) পর্যায়ে উন্নীত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করা হবে।

হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির প্রতি নিজের ব্যক্তিগত আস্থার কথা জানিয়ে আরিফুল হক চৌধুরী উল্লেখ করেন, ১৯৯৯ সালে এক সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে তিনি নিজেও নিয়মিত এই পদ্ধতির ওপর আস্থা রেখে আসছেন। পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত হওয়ার ফলেই বিশ্বজুড়ে চিকিৎসা পদ্ধতির প্রসার ও গ্রহণযোগ্যতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে মত প্রকাশ করেন তিনি।

সনদ বিতরণ পর্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) সাইদা পারভীন।

উক্ত সমাবর্তনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ ডা. এমদাদুল হক, পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ফরিদ আহমদ, ডা. আসমা বেগমসহ শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।