শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

জনগণের অধিকার রক্ষায় স্বতন্ত্র প্রতিষ্ঠান প্রয়োজন: তাসনিম জারা

দেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় সংসদ সদস্যদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সরকারি প্রভাবে অকার্যকর হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। মঙ্গলবার(১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত ‘নাগরিক ইশতেহার ২০২৬: জাতীয় নির্বাচন ও রূপান্তরের প্রত্যাশা’ শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন।

ডা. জারা অভিযোগ করেন, বর্তমান পদ্ধতিতে সংসদ সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত হলেও সংসদে গিয়ে তারা স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। দলীয় সিদ্ধান্তের বাইরে মত দিলে সংসদ সদস্য পদ হারানোর ঝুঁকি থাকায় তারা কার্যত দলীয় আজ্ঞাবহ হিসেবে কাজ করতে বাধ্য হন। এর ফলে সরকারকে জবাবদিহির আওতায় আনার যে সাংবিধানিক ক্ষমতা সংসদের থাকার কথা, তা বর্তমানে কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়েছে।

দুর্নীতি ও মানবাধিকার ইস্যু টেনে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বা সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের দুর্নীতির তদন্ত করার জন্য যে দুর্নীতি দমন কমিশন (দুদক) রয়েছে, তার নিয়োগ প্রক্রিয়ায় সরাসরি প্রধানমন্ত্রীর প্রভাব থাকে। একই চিত্র জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষেত্রেও। নিয়োগকর্তা যখন সরকার নিজেই হয়, তখন সেই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে না। তাই জনগণের অধিকার রক্ষায় এমন এক স্বতন্ত্র প্রতিষ্ঠানের প্রয়োজন যা রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কাজ করতে পারবে।