যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাড়তে থাকা জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণের জন্য দেশটি কিছু তেল-সম্পর্কিত নিষেধাজ্ঞা শিথিল করার বিষয় বিবেচনা করছে।মঙ্গলবার (১০ মার্চ) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “কিছু দেশের ওপর আমাদের নিষেধাজ্ঞা আছে। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আমরা সেই নিষেধাজ্ঞা তুলে নেব।” তিনি আরও যোগ করেন, “তারপর, কে জানে? হয়তো আর নিষেধাজ্ঞা দিতে হবে না—এতটাই শান্তি থাকবে।”
একই সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে “খুব ভালো” একটি ফোনালাপ করেছেন।
তবে প্রেসিডেন্ট বিস্তারিত উল্লেখ করেননি, কোন দেশ বা কোন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। তবে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই সাময়িকভাবে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে, যাতে ভারত সমুদ্রপথে আটকে থাকা রাশিয়ান তেল কিনতে পারে।
আন্তর্জাতিক
'কিছু দেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে'