বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা
ছবি : সংগৃহীত

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

শনিবার দুপুরে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কারিনার বাবা এবং জাতীয় ফুটবল দলের এক সময়ের তারকা খেলোয়াড় কায়সার হামিদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই কারিনা লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। তার ফ্যাটি লিভারের সমস্যা থাকলেও নিয়মিত ওষুধ সেবন বা চিকিৎসার ক্ষেত্রে কিছুটা অবহেলা হয়েছিল। এর মধ্যেই শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়ে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন। শুক্রবার রাতে শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে তার লিভার কাজ করা বন্ধ করে দিলে চিকিৎসকরা তাকে দ্রুত লাইফ সাপোর্টে স্থানান্তরের সিদ্ধান্ত নেন।

কায়সার হামিদ তার মেয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, কারিনার শারীরিক অবস্থা বর্তমানে বেশ সংকটাপন্ন। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসার পর এখন তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস ব্যবস্থায় রাখা হয়েছে।

উল্লেখ্য, ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরির মাধ্যমে পরিচিতি পাওয়া কারিনা কায়সার পরবর্তীতে ছোট পর্দায় অভিনয়েও সুনাম কুড়ান। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। বিশেষ করে ওয়ান স্টপ সলিউশন হিসেবে আলোচিত ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’-এর মতো কাজগুলো তাকে দর্শকদের কাছে জনপ্রিয় করে তুলেছে। প্রিয় এই নির্মাতার দ্রুত সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভানুধ্যায়ীরা প্রার্থনা করছেন।