বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যু

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে লেবাননে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় এক বাংলাদেশি নারীর প্রাণহানির ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ঢাকা। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই নিন্দা জ্ঞাপন করা হয়।

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যু
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে লেবাননে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় এক বাংলাদেশি নারীর প্রাণহানির ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ঢাকা। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই নিন্দা জ্ঞাপন করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, লেবাননের বেসামরিক জনপদে ইসরায়েলের সাম্প্রতিক এই সামরিক অভিযান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলায় অসংখ্য সাধারণ মানুষের হতাহতের ঘটনা ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বৈশ্বিক প্রচেষ্টাকে চরমভাবে বাধাগ্রস্ত করছে বলে মনে করে বাংলাদেশ সরকার।

বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নাগরিক দিপালী বেগমের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা। সরকার তার বিদেহী আত্মার শান্তি কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানিয়েছে। এই কঠিন সময়ে নিহতের স্বজনদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে বিবৃতিতে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, লেবাননে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস বর্তমানে দিপালী বেগমের পরিবারের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করছে। পরিস্থিতি পর্যালোচনা করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে।