সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

লোডশেডিংয়ের প্রতিবাদে হাসনাত আবদুল্লাহর মোমবাতি বিতরণ

তীব্র বিদ্যুৎ সংকট ও দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বারে ভিন্নধর্মী কর্মসূচি পালন করেছেন ওই আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সাধারণ মানুষের হাতে মোমবাতি তুলে দিয়ে প্রতীকী এই প্রতিবাদে অংশ নেন তিনি।

লোডশেডিংয়ের প্রতিবাদে হাসনাত আবদুল্লাহর মোমবাতি বিতরণ
লোডশেডিংয়ের প্রতিবাদে মোমবাতি বিতরণ করেন হাসনাত আবদুল্লাহ।

তীব্র বিদ্যুৎ সংকট ও দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বারে ভিন্নধর্মী কর্মসূচি পালন করেছেন ওই আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সাধারণ মানুষের হাতে মোমবাতি তুলে দিয়ে প্রতীকী এই প্রতিবাদে অংশ নেন তিনি।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে স্থানীয় বাসিন্দাদের মাঝে মোমবাতি বিতরণের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় সরকারের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, জ্বালানি সংকটের প্রকৃত চিত্র সরকার স্বীকার করছে না। সংসদে বারবার বলা হচ্ছে দেশে তেলের কোনো ঘাটতি নেই, অথচ বাস্তবে মানুষ ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছে। তিনি বলেন, ‘আমি সংসদে সরকারের কাছে জানতে চেয়েছিলাম কোনো সমস্যা আছে কি না। সরকার সমস্যা স্বীকার করে না, কিন্তু মানুষ অন্ধকারে থাকছে। তাই এর প্রতিবাদে আমরা জনগণের হাতে মোমবাতি তুলে দিচ্ছি।’

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চলমান লোডশেডিংয়ে তাদের দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিশু ও বয়স্করা চরম ভোগান্তিতে পড়ছেন। শিক্ষার্থীদের পড়াশোনা থেকেও শুরু করে নিত্যদিনের কাজকর্মে বড় ধরনের বিঘ্ন ঘটছে।

এমন পরিস্থিতিতে সংসদ সদস্যের এই ব্যতিক্রমী প্রতিবাদকে স্বাগত জানিয়ে এলাকাবাসী দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।