শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

মালয়েশিয়ায় ১০ তলা ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

লোহিত সাগরে সৌদি আরবের দুটি জ্বালানিবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়ামেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। এনসেলিয়া ও লায়লা নামের ওই ট্যাংকার দুটিকে লক্ষ্য করে একসাথে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করে এই আক্রমণ চালানো হয়।

মালয়েশিয়ায় ১০ তলা ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
ছবি : সংগৃহীত
লোহিত সাগরে সৌদি আরবের দুটি জ্বালানিবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়ামেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। এনসেলিয়া ও লায়লা নামের ওই ট্যাংকার দুটিকে লক্ষ্য করে একসাথে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করে এই আক্রমণ চালানো হয়।

এই জোড়া আঘাতের ফলে উভয় জাহাজে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ইয়েমেনি গোষ্ঠীটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

হুতিদের বক্তব্য অনুযায়ী, দীর্ঘ ১২ বছর যাবত সৌদি আরব ইয়েমেনের সাধারণ মানুষের ওপর যে অবরোধ বজায় রেখেছে, তার জবাব হিসেবেই এবার রিয়াদের বিরুদ্ধে এই সমুদ্র অবরোধের কৌশল নেওয়া হয়েছে।

বিদ্রোহী গোষ্ঠীটি দুটি ট্যাংকারে হামলার দাবি করলেও আন্তর্জাতিক সামুদ্রিক নজরদারি সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন নিশ্চিত করেছে যে সৌদি উপকূল থেকে ১৩০ কিলোমিটার দূরত্বে একটি জাহাজে আক্রমণ চালানো হয়েছে। এর প্রভাবে নৌযানটিতে আগুন ধরে গেলেও সেখানকার কর্মীদের ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে তারা কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করেনি।

চলতি সপ্তাহেই রিয়াদের ওপর সামুদ্রিক পথ অবরুদ্ধ করার ঘোষণা দেয় হুতিরা। তাদের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, লোহিত সাগরের নৌপথে সৌদি আরবের কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। একইসাথে বাব আল-মান্দেব প্রণালি দিয়ে রিয়াদের যেকোনো নৌযানের যাতায়াতের চেষ্টা চালালেই তা লক্ষ্যবস্তু করা হবে।

এদিকে সৌদি জেনারেল ট্রান্সপোর্ট অথরিটির এক দায়িত্বশীল সূত্রের বরাতে জানা যায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে তেলের ট্যাংকারটির সামনের অংশে আগুনের সূত্রপাত ঘটে।

তবে সরকারের ওই কর্মকর্তা আশ্বস্ত করে জানিয়েছেন, নৌযানে থাকা নাবিকদের সবাই সম্পূর্ণ অক্ষত ও ঝুঁকিমুক্ত রয়েছেন। একইসাথে জাহাজ, ক্রু সদস্য এবং সামুদ্রিক পরিবেশের নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ দরকারি সব ব্যবস্থা গ্রহণ করেছে।