বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাঈদী

মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন সংসদ সদস্য মাসুদ সাঈদী।

মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাঈদী
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন সংসদ সদস্য মাসুদ সাঈদী।

গতকাল বৃহস্পতিবার (১৫ মে) হাসপাতালে গিয়ে তিনি প্রবীণ এই রাজনীতিকের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় মাসুদ সাঈদী জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতির দিকে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে মাসুদ সাঈদী তাদের মধ্যকার দীর্ঘদিনের ব্যক্তিগত ও পারিবারিক সুসম্পর্কের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, মির্জা আব্বাস কেবল একজন রাজনৈতিক সহকর্মীই নন, বরং তাদের পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ একজন আত্মীয়। এ সময় তিনি মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং ইসলামিক ট্যুরিজম সেন্টারের বিশেষ আমন্ত্রণে বর্তমানে পাঁচ দিনের সফরে মালয়েশিয়ায় অবস্থান করছেন মাসুদ সাঈদী। গত বুধবার রাতে সেখানে পৌঁছানোর পর সফরের শুরুর দিকেই তিনি হাসপাতালে অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে যান।

এর আগে উন্নত চিকিৎসার প্রয়োজনে গত ১৩ এপ্রিল সিঙ্গাপুর থেকে মির্জা আব্বাসকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছিল। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ওযুর্তব্য যে, মির্জা আব্বাস ঢাকা-৮ আসনের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।