রবিবার, 18 অক্টোবর 2026
সকল বিভাগ

নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র মেনে নেবে না জনগণ: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে আসন্ন নির্বাচনের প্রক্রিয়া ব্যাহত করার কোনো ষড়যন্ত্র দেশের জনগণ কখনো মেনে নেবে না। তিনি এই মন্তব্য করেন কেরানীগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতা মো. হাসান মোল্লাকে গুলি করে আহত করার ঘটনায় মঙ্গলবার রাতের বিবৃতিতে।

নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র মেনে নেবে না জনগণ: ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে আসন্ন নির্বাচনের প্রক্রিয়া ব্যাহত করার কোনো ষড়যন্ত্র দেশের জনগণ কখনো মেনে নেবে না। তিনি এই মন্তব্য করেন কেরানীগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতা মো. হাসান মোল্লাকে গুলি করে আহত করার ঘটনায় মঙ্গলবার রাতের বিবৃতিতে।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “এই ন্যক্কারজনক ও বর্বর হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। দেশের নির্বাচনের সঙ্গে যুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যে কোনো সহিংস চেষ্টার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে, ইনশা আল্লাহ।”

তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সাধারণ জনগণের জীবন ও নিরাপত্তা সুরক্ষার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ফখরুল আরও বলেন, হাসান মোল্লা হত্যাকাণ্ডের ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।