বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

নির্বাচন উপলক্ষে দোকান-শপিং মল বন্ধ থাকবে কত দিন?

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন ভোটগ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে সারা দেশে দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার (১১ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এছাড়া, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে শিল্পকারখানার শ্রমিকরা ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি টানা তিনদিন ছুটিতে থাকবেন। তবে, প্রতিষ্ঠানগুলো চাইলে নির্বাচন শেষে শ্রমিকদের একটি দিন কাজ করাতে পারবে।