শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

অবশেষে নোয়াখালীকে জয়ের স্বাদ দিলেন হাসান

প্রথমবারের মতো নোয়াখালীর কোনো ফ্র্যাঞ্চাইজি এবারের বিপিএলে অংশ নিয়ে নানা ইস্যুতে আলোচনারও জন্ম দিয়েছিল। যদিও মাঠের ক্রিকেটে তাদের অভিষেক আসরটা ঠিক সুখকর হচ্ছিল না। টানা ৬ ম্যাচে হেরে সবার আগে বাদ পড়ার শঙ্কায়ও পড়েছে নোয়াখালী এক্সপ্রেস। সপ্তম ম্যাচে এসে সৌম্য-হাসান মাহমুদের দলটি জয়ের দেখা পেয়েছে। রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে নোয়াখালী।

অবশেষে নোয়াখালীকে জয়ের স্বাদ দিলেন হাসান
ছবিঃ সংগৃহীত

প্রথমবারের মতো নোয়াখালীর কোনো ফ্র্যাঞ্চাইজি এবারের বিপিএলে অংশ নিয়ে নানা ইস্যুতে আলোচনারও জন্ম দিয়েছিল। যদিও মাঠের ক্রিকেটে তাদের অভিষেক আসরটা ঠিক সুখকর হচ্ছিল না। টানা ৬ ম্যাচে হেরে সবার আগে বাদ পড়ার শঙ্কায়ও পড়েছে নোয়াখালী এক্সপ্রেস। সপ্তম ম্যাচে এসে সৌম্য-হাসান মাহমুদের দলটি জয়ের দেখা পেয়েছে। রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে নোয়াখালী।
 

বিপিএলে শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালীর জয় ৯ রানে।

জয়ের জন্য শেষ ওভারে রংপুরের প্রয়োজন ছিল ১৫ রান। দারুণ বোলিংয়ে স্রেফ ৫ রান দিয়ে ৩ উইকেট নেন হাসান মাহমুদ। টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২৬ রানে ৪ উইকেট নিয়ে নোয়াখালীর জয়ের নায়ক তিনিই।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এক ওভার বাকি থাকতে নোয়াখালী অলআউট হয় ১৪৮ রানে। জবাবে ৯ উইকেটে ১৩৯ রানের বেশি করতে পারেনি রংপুর।

টানা ছয় হারের পর প্রথম জয়ের স্বাদ পেল বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী। টানা তিন জয়ের পর পরাজয়ের তেতো স্বাদ পেল রংপুর। আসরে ছয় ম্যাচে চার জয়ের বিপরীতে তাদের হার দুটি।

মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং ও শেষ ওভারে মৃত্যুঞ্জয় চৌধুরির হ্যাটট্রিকের আনন্দ মিলিয়ে গেল দলের পরাজয়ে।

চার ওভারে স্রেফ ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন এই সময়ে মাঠের ভেতরে ও বাইরে সবচেয়ে আলোচিত ক্রিকেটার মুস্তাফিজ।