রবিবার, 18 অক্টোবর 2026
সকল বিভাগ

‘অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ বেশি হচ্ছে’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার মতে, সাম্প্রতিক সময়ে অপরাধের মাত্রা বেড়েছে এবং জনমনে নিরাপত্তাহীনতার ধারণা তৈরি হয়েছে।

‘অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ বেশি হচ্ছে’
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার মতে, সাম্প্রতিক সময়ে অপরাধের মাত্রা বেড়েছে এবং জনমনে নিরাপত্তাহীনতার ধারণা তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নেতিবাচকভাবে উপস্থাপনের যে চেষ্টা চলছে, তা প্রতিহত করতে হবে। বাংলাদেশ যে সব মত ও ধর্মের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি, তা বিশ্বকে জানাতে হবে।’

দেশের জ্বালানি সংকট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মূলত পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতির কারণেই এই সংকটের সৃষ্টি হয়েছে। তার মতে, নতুন সরকার গঠনের পর প্রস্তুতির অভাব থাকায় ডিজেল সরবরাহে সমস্যা দেখা দেয় এবং এ সুযোগে একটি সিন্ডিকেট সক্রিয় হয়ে ওঠে।

এনসিপির এই নেতা আরও বলেন, সেবামূলক প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগণের নিয়ন্ত্রণে থাকা উচিত এবং সেবা গ্রহণকারী ও প্রদানকারীর মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী থাকা উচিত নয়।

এদিকে, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সড়ক উন্নয়ন ও কৌশলগত দিকগুলো তুলে ধরেন কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা। সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।