মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

পাবনায় দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

ভোরের ব্যস্ত সড়কে মুহূর্তেই নেমে আসে শোক। পাবনা–ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

পাবনায় দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
ছবিঃ সংগৃহীত

ভোরের ব্যস্ত সড়কে মুহূর্তেই নেমে আসে শোক। পাবনা–ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি জানান, সকালে যাত্রীবাহী শাহজাদপুর ট্রাভেলস পাবনা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথে শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয়রা। তাদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, হতাহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তবে নিহত দুজনের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলসের চালক এবং অন্যজন মাছরাঙা পরিবহনের হেলপার। গুরুতর আহত ৭ থেকে ৮ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।