বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিমি খাল খনন করা হবে : পানিসম্পদমন্ত্রী-

আগামী পাঁচ বছরের মধ্যে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খনন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিমি খাল খনন করা হবে : পানিসম্পদমন্ত্রী-
ছবি : সংগৃহীত

আগামী পাঁচ বছরের মধ্যে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খনন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের একটি অধিবেশনে অংশ নেওয়ার পর তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ইতিমধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খননের জন্য প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে এই বিশাল কর্মযজ্ঞ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কাজে তিনি জেলা প্রশাসকদের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন। এছাড়া বর্ষার মৌসুমে নদীভাঙন দেখা দিলে দ্রুত সময়ের মধ্যে কী ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।

খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবিত করার বিষয়ে মন্ত্রী উল্লেখ করেন, দীর্ঘ সময় এই কার্যক্রম বন্ধ ছিল। তিনি অতীতের স্মৃতিচারণ করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে যে বিপ্লব ঘটিয়েছিলেন, বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই উদ্যোগকে নতুন আঙ্গিকে পুনরায় শুরু করেছেন। খাল জনগণের সম্পদ এবং এর প্রবাহ ঠিক রাখতে সরকার বদ্ধপরিকর।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে গিয়ে কোনো অবৈধ দখলদার বা স্থাপনা সামনে পড়লে তা উচ্ছেদ করা হবে। খালের জায়গায় যদি কারও দোকান থাকে, তবে সেটি ভেঙে ফেলা হবে এবং কেউ যদি মাছের ঘের তৈরি করে খালের পানিপ্রবাহ বাধাগ্রস্ত করে, তবে তার বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। খাল দখলমুক্ত রাখার দায়িত্ব জেলা প্রশাসকদের ওপর ন্যস্ত করা হয়েছে এবং কোনো দখলদার যেন পুনরায় জায়গাটি দখল করতে না পারে, সে বিষয়ে তাদের সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রী স্পষ্ট করে জানান, খালের পানির প্রবাহ সচল রাখতে সরকার কোনো ধরনের আপস করবে না।