সোমবার, 26 অক্টোবর 2026
সকল বিভাগ

পদ্মা সেতুতে এক দিনে ৩ কোটি ৩৯ লাখ টাকা টোল আদায়

ঈদ-উল-আজহাকে ঘিরে দক্ষিণবঙ্গের ঘরমুখো মানুষের যাত্রা শুরু হলেও এখনো স্বস্তির খবর দিচ্ছে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত। ঈদের আর মাত্র তিন দিন বাকি থাকলেও এ এলাকায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন।

পদ্মা সেতুতে এক দিনে ৩ কোটি ৩৯ লাখ টাকা টোল আদায়

ঈদ-উল-আজহাকে ঘিরে দক্ষিণবঙ্গের ঘরমুখো মানুষের যাত্রা শুরু হলেও এখনো স্বস্তির খবর দিচ্ছে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত। ঈদের আর মাত্র তিন দিন বাকি থাকলেও এ এলাকায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারণা, সোমবার (২৫ মে) সকাল থেকে যানবাহনের চাপ কিছুটা বাড়তে পারে।

পদ্মা সেতুর সাইট প্রকৌশলী আবু সাদ জানান, ২৩ মে রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ২৫ হাজার ৯৯৯টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় দুই প্রান্ত মিলিয়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ টাকা।

এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পার হয়েছে ১৩ হাজার ২৭৯টি যানবাহন। এ প্রান্তে নগদ টোল আদায় হয়েছে ১ কোটি ৬৫ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা। পাশাপাশি ক্রেডিট টোল থেকে এসেছে ৪০ হাজার ৬০০ টাকা এবং ইটিসিএস ট্যাগের মাধ্যমে আদায় হয়েছে ২ লাখ ১৮ হাজার ১৫০ টাকা।

অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে ১২ হাজার ৭২০টি যানবাহন পারাপার হয়েছে। এ প্রান্তে নগদ টোল আদায় হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা। এছাড়া ক্রেডিট টোল থেকে ৩৪ হাজার ৯৫০ টাকা এবং ইটিসিএস ট্যাগের মাধ্যমে ২ লাখ ২৭ হাজার ৫০০ টাকা আদায় হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদকে কেন্দ্র করে প্রতিবছর মাওয়া এলাকায় অতিরিক্ত যানবাহনের চাপ তৈরি হলেও এবার এখনো পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফলে পদ্মা সেতু ব্যবহার করে দক্ষিণাঞ্চলের যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারছেন।

হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ৬টি টিম মাঠে কাজ করছে। এর মধ্যে ৪টি চেকপোস্ট ও ২টি মোবাইল টিম সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে।

তিনি আরও জানান, ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছেন এবং যাত্রীদের নিরাপদ চলাচলের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।