বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়টি বর্তমানে সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যেই নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
সংসদে প্রশ্নোত্তরে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগী। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়টি বর্তমানে সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যেই নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জহিরুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা জানতে চান, দেশের জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালনার লক্ষ্যে দ্রুত সব পর্যায়ের নির্বাচন আয়োজনের কোনো পরিকল্পনা রয়েছে কি না এবং থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন হতে পারে।

জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থানীয় সরকার নির্বাচন সাধারণত ধাপে ধাপে সম্পন্ন করা হয়। অতীত অভিজ্ঞতা অনুযায়ী, সব স্তরের নির্বাচন শেষ করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লেগে থাকে।

তিনি আরও বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ভোটার তালিকা প্রস্তুত, ভোটের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ, ধর্মীয় উৎসব, পাবলিক পরীক্ষা, আবহাওয়া, কেন্দ্র চূড়ান্তকরণ ও সংস্কার, নির্বাচনী কর্মকর্তা নির্বাচন ও প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণা করতে হয়। তফসিল ঘোষণার প্রাক প্রস্তুতি হিসেবে ন্যূনতম ৪৫ দিন সময় প্রয়োজন হয়।’