বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বুধবার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু
ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বুধবার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রাপ্ত সংবাদ অনুযায়ী, আগামী শুক্রবার কলকাতায় ভারতীয় জনতা পার্টির একটি বিশেষ সভা আয়োজিত হবে। উক্ত সভায় শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলের নেতা হিসেবে বেছে নেওয়া হবে বলে জানা গেছে। দলীয় এই শীর্ষ পদে শুভেন্দুর নাম প্রস্তাব করার কথা রয়েছে রাজ্য বিজেপি সভাপতি শমিত ভট্টাচার্যের। পরবর্তীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিধায়ক দলের নেতা হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন, যা তার মুখ্যমন্ত্রী হওয়ার পথ সুগম করবে।

উল্লেখ্য, গত এপ্রিল মাসের ২৩ ও ২৯ তারিখে দুই দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ৪ মে নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। এবারের নির্বাচনে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভবানিপুর আসনে পরাজিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী তাকে ১৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন। শুভেন্দু অধিকারী ভবানিপুরের পাশাপাশি নন্দীগ্রাম কেন্দ্র থেকেও জয়লাভ করেছেন। নিয়মানুযায়ী আগামী ১০ দিনের মধ্যে তাকে যেকোনো একটি আসন ছেড়ে দিতে হবে।

সবকিছু ঠিক থাকলে আগামী ৯ মে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। তবে শপথ গ্রহণের পূর্ব পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের কোনো প্রকার বিজয়োল্লাস বা উৎসবে মেতে না ওঠার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি।