রবিবার, 8 নভেম্বর 2026
সকল বিভাগ

রাজধানীতে বিদ্যুতের চাপ কমাতে যে উদ্যোগ নিল সরকার

ঢাকা মহানগরীতে বিদ্যুতের ক্রমবর্ধমান চাপ হ্রাস করতে প্রতিটি আবাসিক ভবনে সৌর প্যানেল বা সোলার প্যানেল বসানোর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

রাজধানীতে বিদ্যুতের চাপ কমাতে যে উদ্যোগ নিল সরকার
ছবি : সংগৃহীত

ঢাকা মহানগরীতে বিদ্যুতের ক্রমবর্ধমান চাপ হ্রাস করতে প্রতিটি আবাসিক ভবনে সৌর প্যানেল বা সোলার প্যানেল বসানোর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জাম বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনকালে এ ঘোষণা দেন।

মন্ত্রী জানান, জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে সৌরবিদ্যুৎকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে আগামী জুন মাসের মধ্যে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও সরকারি আদেশ জারির প্রস্তুতি চলছে। এর মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবহারের বিষয়টি আরও সুসংগঠিত হবে।

অনুষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরে তিনি উল্লেখ করেন, কার্যকর নেতৃত্বের অভাবে দেশে এখন পর্যন্ত সৌরবিদ্যুতের প্রসার আশানুরূপ হয়নি। তবে বর্তমান সরকার পরিবেশবান্ধব জ্বালানি নীতিতে সোলার এবং বায়ুশক্তিকে বিশেষ অগ্রাধিকার প্রদান করছে। একইসঙ্গে বিদ্যুৎ ব্যবহারের ব্যয় নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের বিষয়ে আশ্বস্ত করে তিনি জানান, বর্তমানে বিদ্যুতের মূল্য বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংশ্লিষ্ট খাতের আধুনিকায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।