সাবেক এই রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তারের দাবির প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, রাজনৈতিক পরিবর্তন ও অন্তর্বর্তীকালীন প্রক্রিয়াসহ সাম্প্রতিক সময়গুলোতে তিনি সংবিধান অনুসরণ করেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। সেই সময়কালে সাংবিধানিক সুরক্ষার কারণে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের বিষয়ে মামলা বা আইনি পদক্ষেপ নেওয়ার অবকাশ ছিল না। বিভিন্ন রাজনৈতিক দল বা সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত দাবির বিষয়ে তিনি বলেন, বাকস্বাধীনতার অংশ হিসেবে যে কেউ বক্তব্য দিতে পারেন, তবে আইনি বা প্রাতিষ্ঠানিকভাবে গ্রহণ করার মতো কোনো সুনির্দিষ্ট উপাদান সেখানে পরিলক্ষিত হয়নি।
অপর এক প্রসঙ্গের জবাবে তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী সাবেক রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টসহ নির্দিষ্ট মেয়াদে প্রয়োজনীয় ব্যবস্থা কার্যকর থাকবে। পাশাপাশি সাধারণ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় প্রটোকল ও নিরাপত্তা কাভারেজ তিনি পাবেন। সংবিধান ও প্রচলিত আইনসংক্রান্ত নির্দেশিকা অনুসরণ করেই তার যাবতীয় সুবিধা বহাল রাখা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।