রবিবার, 18 অক্টোবর 2026
সকল বিভাগ

শাহ আলী মাজারে হামলা, জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তন ও গণঅভ্যুত্থানের পর থেকে পরবর্তী ১৭ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত ৯৭টি মাজার এবং এ সংশ্লিষ্ট বিভিন্ন ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে।

শাহ আলী মাজারে হামলা, জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ
ছবি : সংগৃহীত

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তন ও গণঅভ্যুত্থানের পর থেকে পরবর্তী ১৭ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত ৯৭টি মাজার এবং এ সংশ্লিষ্ট বিভিন্ন ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে।

সুফি ঐতিহ্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ‘মাকাম: সেন্টার ফর সুফি হেরিটেজ’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে মোট ১৩৪টি মাজার ও দরগাহে হামলার খবর পাওয়া গিয়েছিল। তবে নিবিড় অনুসন্ধান ও তথ্য যাচাইয়ের পর ৩৭টি ঘটনার সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি, যার ফলে নিশ্চিত হওয়া হামলার সংখ্যা দাঁড়িয়েছে ৯৭টিতে। গবেষণার তথ্য অনুযায়ী, মাজার ও খানকাহ ভাঙচুরের এই ঘটনাগুলোর দুই-তৃতীয়াংশই সংঘটিত হয়েছে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে।

হামলার ভৌগোলিক ও জেলাভিত্তিক বিন্যাস বিশ্লেষণ করে দেখা গেছে, এই ১৭ মাসে সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছে কুমিল্লা জেলা, যেখানে ১৭টি মাজারে হামলা চালানো হয়। এর পরেই দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে নরসিংদী ও ঢাকা। নরসিংদীতে ১০টি এবং রাজধানী ঢাকায় ৯টি মাজার ও দরগাহে হামলার প্রমাণ পেয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি।

সারাদেশে সুফি ঐতিহ্যবাহী এসব স্থাপনায় সংঘটিত ধারাবাহিক হামলার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেছে। মাকাম-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব সহিংসতায় এ পর্যন্ত ৩ জন ব্যক্তি নিহত হয়েছেন এবং কম-বেশি আহত হয়েছেন আরও ৪৬৮ জন। দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর এমন ধারাবাহিক আঘাতের সার্বিক চিত্র তুলে ধরে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়।