শনিবার, 17 অক্টোবর 2026
সকল বিভাগ

সবুজ বাসে পরিবর্তনের বার্তা নিয়ে এলেন জামায়াত আমির।

রাজধানীর মিরপুর-১০ এলাকায় জামায়াতে ইসলামীর অফিস ও মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সবুজ বাসে পরিবর্তনের বার্তা নিয়ে এলেন জামায়াত আমির।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ এলাকায় জামায়াতে ইসলামীর অফিস ও মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উদ্বোধন শেষে তিনি বলেন, দেশের সম্পদ ও সম্মান যাদের হাতে নিরাপদ, ১২ তারিখ তাদের হাতেই দেশের চাবি উঠবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, “দেশবাসী এবার পরিবর্তন চায়। জামায়াত চায় দেশের মানুষের বিজয়। নির্বাচনে ১৮ কোটি মানুষ বিজয়ী হবে, যদি জামায়ত বিজয়ী হয়।”

আগামী ১৩ তারিখ থেকে বাংলাদেশ নতুন এক অভিযাত্রায় এগিয়ে যাবে—এমন আশাবাদ জানিয়ে তিনি বলেন, “জনগণের প্রতি আস্থা না থাকায় শেরপুরে হামলা চালানো হয়েছে।”

পরে তিনি ‘ঢাকা-১৫’ আসনের স্থানীয় ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।