শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

সিটির আক্রমণে নতুন ‘গোল মেশিন’, সেমেনিওকে দলে টানল গার্দিওলার দল

ইংলিশ প্রিমিয়ার লিগের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে প্রথম সই সম্পন্ন করল ম্যানচেস্টার সিটি। ঘানার গতিশীল উইঙ্গার আঁতোয়ান সেমেনিওকে দলে ভিড়িয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। নতুন চুক্তি অনুযায়ী ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড ২০৩১ সাল পর্যন্ত সিটিজেনদের হয়ে খেলবেন।

সিটির আক্রমণে নতুন ‘গোল মেশিন’, সেমেনিওকে দলে টানল গার্দিওলার দল
ছবি: সংগৃহীত।

ইংলিশ প্রিমিয়ার লিগের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে প্রথম সই সম্পন্ন করল ম্যানচেস্টার সিটি। ঘানার গতিশীল উইঙ্গার আঁতোয়ান সেমেনিওকে দলে ভিড়িয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। নতুন চুক্তি অনুযায়ী ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড ২০৩১ সাল পর্যন্ত সিটিজেনদের হয়ে খেলবেন।

চুক্তির অর্থমূল্য আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেমেনিওর ৬৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ৮৭ মিলিয়ন মার্কিন ডলার) রিলিজ ক্লজ পরিশোধে সম্মত হয়েছে ম্যানচেস্টার সিটি।

এই ফুটবলারকে দলে নেওয়ার দৌড়ে একাধিক প্রিমিয়ার লিগ ক্লাব আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত জয় পায় গার্দিওলার দল। দুই প্রান্তে সমান দক্ষ এই উইঙ্গার চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন। এখন পর্যন্ত লিগে তার গোল সংখ্যা ১০, যা তাকে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার তালিকায় রেখেছে। পাশাপাশি সতীর্থদের জন্য তিনটি গোলের সুযোগও তৈরি করেছেন তিনি।

নতুন ক্লাবে যোগ দিয়ে সেমেনিও বলেন,
‘পেপ গার্দিওলার অধীনে গত এক দশকে ম্যানচেস্টার সিটির আধিপত্য আমি দেখেছি। তারা শুধু প্রিমিয়ার লিগেই নয়, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ ও লিগ কাপেও অসাধারণ সাফল্য পেয়েছে।’

তিনি আরও বলেন,
‘এটি এমন একটি ক্লাব যেখানে সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়। বিশ্বমানের খেলোয়াড়, সুযোগ-সুবিধা এবং পেপের মতো ইতিহাসের অন্যতম সেরা কোচ।

আমার উন্নতির সুযোগ এখনো অনেক, তাই ক্যারিয়ারের এই পর্যায়ে এই ক্লাবে আসা আমার জন্য একদম আদর্শ। আমার সেরা ফুটবল এখনো সামনে।’