মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

সংসদে উপস্থাপিত ১৩৩ অধ্যাদেশের ৯৭টি আইনে রূপান্তর

জাতীয় সংসদে উপস্থাপিত ১৩৩টি অধ্যাদেশের বড় অংশই সরাসরি আইনে রূপ নিয়েছে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়। এ পর্যন্ত ৯৭টি অধ্যাদেশ হুবহু বিল আকারে পাস হয়ে আইনে পরিণত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৭টি অপরিবর্তিত অবস্থায় বিল হিসেবে পাস করা হয়েছে। এছাড়া ১৩টি অধ্যাদেশ সংশোধন করে আইন হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, আরও ৭টি অধ্যাদেশ রহিত করা হয়েছে এবং সেগুলো হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বাকি ১৬টি অধ্যাদেশ এখনো চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। বিশেষ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এগুলো আরও পর্যালোচনা ও যাচাই-বাছাইয়ের জন্য রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।