বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

সরকারি প্রাথমিকে নির্বাচিত ১৪ হাজার শিক্ষকের পুলিশি তদন্তের নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ প্রক্রিয়ায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। চূড়ান্ত নিয়োগের আগে তাদের পূর্ব কার্যকলাপ ও জমা দেওয়া নথিপত্র যাচাই করা হবে বলে জানিয়েছে অধিদপ্তর।

রোববার (১০ মে) ডিপিই’র পলিসি ও অপারেশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।

এই যাচাই প্রক্রিয়ায় মূলত দুটি বিষয় গুরুত্ব পাবে। প্রথমত, কোনো প্রার্থী অতীতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না বা তার বিরুদ্ধে কোনো নেতিবাচক তথ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। দ্বিতীয়ত, নিয়োগের সময় জমা দেওয়া শিক্ষাগত সনদসহ সব ধরনের নথিপত্রের সত্যতা যাচাই করা হবে।

নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে যাচাই কার্যক্রম শেষ করার অনুরোধ জানানো হয়েছে। সাধারণত পুলিশ ভেরিফিকেশন ও ডকুমেন্ট যাচাইয়ে সব তথ্য সঠিক প্রমাণিত হলে তবেই প্রার্থীদের চূড়ান্ত নিয়োগপত্র দেওয়া হয়।

অধিদপ্তর জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই গুরুত্বপূর্ণ ধাপ বাস্তবায়ন করা হচ্ছে। যাচাই কার্যক্রম সম্পন্ন হওয়ার পরই প্রাথমিকভাবে নির্বাচিতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালনের সুযোগ পাবেন।

বর্তমান সময়সূচি অনুযায়ী, মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।