সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

শুরু হলো আনুষ্ঠানিক প্রচারণা: বিএনপি সিলেট থেকে, জামায়াত-এনসিপি ঢাকা থেকে

প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে শুরু হলো রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণা। নির্বাচনী আচরণবিধি মোতাবেক বিভিন্ন নিষেধাজ্ঞা থাকার কারণে কেন্দ্র থেকে ঘোষণা দিয়ে কোনো দল এর আগে প্রচারণা চালায়নি, তবে এনসিপির নাহিদ ইসলামসহ একাধিক দলের হেভিওয়েট প্রার্থীরাও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসির পক্ষ থেকে শোকজ নোটিশ পেয়েছে। 

শুরু হলো আনুষ্ঠানিক প্রচারণা: বিএনপি সিলেট থেকে, জামায়াত-এনসিপি ঢাকা থেকে
ছবি: কোলাজ

প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে শুরু হলো রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণা। নির্বাচনী আচরণবিধি মোতাবেক বিভিন্ন নিষেধাজ্ঞা থাকার কারণে কেন্দ্র থেকে ঘোষণা দিয়ে কোনো দল এর আগে প্রচারণা চালায়নি, তবে এনসিপির নাহিদ ইসলামসহ একাধিক দলের হেভিওয়েট প্রার্থীরাও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসির পক্ষ থেকে শোকজ নোটিশ পেয়েছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এনসিপি-জামায়াত জোট আনুষ্ঠানিকভাবে ঢাকা থেকে প্রচারণা শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন তিন নেতার মাজার এবং শহীদ ওসমান শরীফ হাদীর কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির এই নির্বাচনী প্রচারণা শুরু হয়।

অন্যদিকে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর সিলেটে গিয়ে হযরত শাহজালাল (রহঃ)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নিজ দলের প্রচারণা শুরু করেন। এরপর একে একে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত জনসভায় অংশ নিচ্ছেন।

অন্যান্য স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরাও নিজ নিজ সাংসদীয় আসনে প্রচারণা কার্যক্রম শুরু করেছেন।